লাইনচ্যুতির কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার ২৯ মে রাত ৮টায় শমশেরনগর এলাকায় লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধার করা হয়। এরপর রেললাইন মেরামত করে ট্রেন চলাচল শুরু হয়।
শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে এবং রেল যোগাযোগ স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে।”
লাইনচ্যুতির কারণে সিলেট রুটের বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। ৫ ঘণ্টা পর রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।