যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি খাতে।
রবিবার ২২ মার্চ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পাম্পে ঘুরে দেখা যায়,পাম্প গুলোতে তেল নেই।পাম্পে অবস্থানগত এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা হলে তিনি বলেন পাম্পে তো তেল দিচ্ছে না, অথচ ছোট ছোট দোকানগুলোতে ২৫০/ ৩০০ টাকা দিলে তেল মিলছে, প্রশাসন কি করে।পাম্পে তেল আসার সঙ্গে সঙ্গে তেল থাকে না? তাহলে তেল কোথায় যায়। তেলের এই সংকটে খুচরা দোকানদাররা কেন তেল পাবে। সরজমিনে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ছোট ছোট মুদি দোকান এমনকি চায়ের দোকানের সামনেও তেল পাওয়া যায়।তেলের কথা বললেই আগেই প্রতি ১ লিটার নিলে ৩০০ টাকা লাগবে,এই ১ লিটার তেল এক ভাই গাড়ি থেকে খুলে দিয়েছে। এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং পরেশ চন্দ্র বর্মন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সঙ্গে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ হয়নি।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।