শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
জাতীয়

যশোরের চৌগাছা উপজেলায় ভূমি মেলা উদ্বোধন।

দেশব্যাপী অনলাইন ভূমি সেবা মেলার উদ্বোধন:  সেবা প্রদান।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রত্যয়ে দেশব্যাপী তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা- ২০২৬ এর অংশ হিসাবে যশোরের সব উপজেলায়  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত  হয়েছে।

আজ ১৯ মে সকালে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

সারাদেশের মতো যশোর সব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে  উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মেলা। মেলা উপলক্ষে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও উৎসবমুখর পরিবেশে এই মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)  স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

​মেলা প্রাঙ্গণ থেকে নাগরিকরা সরাসরি অনলাইনে খাজনা পরিশোধ, ই-নামজারি, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদনসহ ভূমি সংক্রান্ত সব ধরনের ডিজিটাল সেবা ও পরামর্শ পাচ্ছেন। কোনো ভোগান্তি ও দালালের দৌরাত্ম্য ছাড়া দ্রুততম সময়ে সেবা দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। 

আজ ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন  চলবে।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।