শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
জাতীয়

এম আর ইসলাম স্বাধীন বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক

নবগঠিত  বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে-২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

এসময় নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও সেবামুখী করতে প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, বগুড়া শহরকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। সেবার মান বৃদ্ধি ও নাগরিক ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সচিবালয়ে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সরকার এম আর ইসলাম স্বাধীনকে প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।