ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রামগড়ের কৃতি সন্তান জনাব মোসলেহ উদ্দিন আহমদ।
তার এই অর্জনে গর্বিত রামগড়বাসী। নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে যায়। রামগড় উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ফেসবুকে পোস্ট দিয়ে তাকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, রামগড়ের সন্তান জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় এলাকার মুখ উজ্জ্বল হয়েছে। তারা আশা প্রকাশ করেন, মোসলেহ উদ্দিন আহমদের নেতৃত্বে ডিএমপি আরও সুশৃঙ্খল ও জনবান্ধব হয়ে উঠবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে “অভিনন্দন ও শুভকামনা” জানিয়ে পোস্টে ভরে গেছে রামগড়ের টাইমলাইন
আরো জানতে চোখ রাখুন
Www.PablicVoice24 24.com






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।