শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
চাকরি

রামগড় চৌধরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায়ে আবেগঘন পরিবেশ

রামগড় চৌধরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বদলিজনিত বিদায় অনুষ্ঠানে স্মৃতির ভারে ভারাক্রান্ত হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আবেগঘন পরিবেশে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

শনিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষকসহ বিদায়ী শিক্ষকদের ফুল, উপহার ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়। শিক্ষার্থীদের চোখে ছিল জল, আর শিক্ষকদের কণ্ঠে ছিল স্মৃতি-বেদনার মিশ্র সুর।

বিদায়ী বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষক যেমন আলোর পথ দেখান, তেমনি আপনারা আমাদের জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবেন সবসময়। আপনাদের স্নেহ, শাসন আর দিকনির্দেশনা আমাদের পথচলার পাথেয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অতিথিরা নতুন কর্মস্থলে বিদায়ী শিক্ষকদের সাফল্য কামনা করে বলেন, “নতুন কর্মস্থলে আপনাদের পথচলা হোক আরও সুন্দর ও সফল।”

অনুষ্ঠান শেষে ‘শুভ বদলি প্রিয় স্যারগণ’ স্লোগানে বিদায়ী শিক্ষকদের সম্মান জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চাকরি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।