শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
চাকরি

কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

রবিবার (১২ই এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” চিলমারী উপজেলা শাখার সভাপতি জয়নব খাতুনের সভাপতিত্বে “মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে” মানববন্ধনে দাবী তোলা হয়। 

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের” উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুফিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নয়ন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ। 

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি” নির্বাচনী ইশতিহারে ঘোষনা করেন যে, তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে, প্রথম ১৮মাসে ১কোটি বেকার পুরুষ-মহিলাদের কর্মসংস্থানের করবে।  বিএনপি সরকার গঠনের প্রায় ২মাস চলছে, কিন্তু আমরা সাধারণ দারিদ্র পরিবারের বেকার পুরুষ মহিলাগণ অবহেলিত ও বঞ্চিত রয়েছি। তারা আরও বলেন, আমরা আর বেকার থাকতে চাই না। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা চাই, যাতে করে ৩ বেলা ২মুটো করে ডালভাত খেতে কোন মত জীবন-যাপন করতে পারি। এবং ছেলে-মেয়েদের কে কোন রকম লেখা-পড়া করাতে পারি। আমরা যদি লেখা-পড়া করে ঘরে বসে থাকি, তাহলে আমাদের অর্জন করা সার্টিফিকেট গুলো যত্ন করে রেখে লাভ কি?? বলে জানান তারা। পরে আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারকে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকযোগে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

চাকরি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।