শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
জাতীয়

রামগড়ে কৃষি উন্নয়নে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত

০৭/০৫/২০২৬:বৃহস্পতিবার 

রামগড়ে কৃষি উন্নয়নে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির রামগড়ে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৭ মে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার গোলাম সাকলাইনের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুমন মিয়া। তিনি স্থানীয় পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক উংকার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের রাঙামাটি জেলার সিনিয়র মনিটরিং অফিসার মোঃ শাহরিয়াজ বিশ্বাস, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম, রামগড় থানার ওসি নাজির আলম, কৃষকদলের সভাপতি মোঃ কামাল উদ্দিন এবং রামগড় প্রেস ক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিন লাভলু।

বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি এবং পুষ্টি সংবেদনশীল উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে জ্ঞান বিনিময় ও কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে।

কর্মশালায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার, পুষ্টিকর ফসল চাষাবাদ, বাজারজাতকরণ কৌশল এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রামগড় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষানি, উদ্যোক্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালা মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা বাড়াতে এবং কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।