শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

ধুনটে মাদক কারবারির আস্তানায় পুলিশের অভিযান : গ্রেপ্তার ৬

বগুড়ার ধুনটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌর এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট থানার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভরনশাহী গ্রামে অভিযান চালায়। সেখানে বাহাদুর আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তার ছেলে সোহেল রানাকে (৪৩) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

একই রাতে উপজেলার অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পশ্চিম ভরনশাহী এলাকার উজ্জ্বল হোসেন (৩৫), বথুয়াবাড়ী গ্রামের মনজু (৪৫), পাকুড়ীহাটা গ্রামের মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ী গুচ্ছগ্রামের শ্রী মঙ্গল (২৯) এবং শেরপুর উপজেলার দহগ্রাম এলাকার স্বাধীন (৩৬)।

এ বিষয়ে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর জানান, মাদক কারবারি সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার (২৭ এপ্রিল) সকালে বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।