চিলমারী নদী বন্দর স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ৭.৫ একর ভূমিতে নির্মাণ কাজ শুরু সংক্রান্ত জটিলতা নিরসনে ৮ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও কর্তৃপক্ষের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) সাজেদুর রহমান প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক, কুড়িগ্রাম অন্নপূর্ণা দেবনাথ; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান,ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্থানীয় জনগণের সাথে সমস্যা নিরসনে আলোচনা করেন এবং নির্মাণ কাজে অননুমোদিতভাবে বাধা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ প্রদান করেন। এছাড়া সদস্য (পরিঃ ও পরিঃ) চিলমারীতে ক্যাম্প পরিচালনার মাধ্যমে জরুরী ভিত্তিতে দ্রুত ক্ষতিগ্রস্তদের চেক্ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, সিপিএস, নির্বাহী প্রকৌশলী (সিরাজগঞ্জ), বন্দর কর্মকর্তাসহ বন্দরের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীগণসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।