শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় পৌরসভার দক্ষিণ ইউনিয়ন পরিষদের গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের তত্ত্বাবধানে এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এসআই মো. মকবুল হোসেন, এএসআই মো. আনোয়ারুল ইসলামসহ পুলিশের একটি দল আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের গেটের সামনে পাকা সড়কে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পারকিজ বেগম (৪৭), স্বামী ইউসুফ মিয়া এবং বিলকিছ বেগম (৪৫), স্বামী সেকান্দার। তারা দুজনই আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ (গাঙ্গেরপাড়) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।