শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া আটক

মৌলভীবাজারের বড়লেখায় দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদ গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর এর ছেলে।

‎পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে হাকালুকি হাওর এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে পঙ্খী মিয়াকে শনাক্ত করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।