শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

পবিত্র রমজানে নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটারিং

তিমির বনিক

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট রোধ এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বুধবার (১৮ই ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হওয়া উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়।

অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা, ওজন ও মাপের সঠিকতা নিশ্চিতকরণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সার্বিক তদারকি করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজানকে কেন্দ্র করে কেউ যেন অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন এবং পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন আরোও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম প্রমুখ।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।