শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

গাইবান্ধার পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন মহেশপুর গ্রামে ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানি (বিএটি) অফিসের সামনে রংপুর–ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরের দিকে ধাপেরহাট থেকে ছেড়ে আসা পলাশবাড়ীগামী একটি ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে যাত্রীদের নিকট থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

মো. রফিকুল ইসলাম (৩৫), পিতা- মৃত জল্লেয়া মামুন, মাতা- মৃত রোকেয়া বিবি, সাং- তালুক শিমুলবাড়ী, ইউনিয়ন- শিমুলবাড়ী, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম এবং

মো. রফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত আনছার আলী, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সাং- খুরিয়ার কুটি, ইউনিয়ন- শিমুলবাড়ী, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।

এ সময় তাদের হেফাজত থেকে পৃথক দুটি প্যাকেটে রাখা মোট ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাশবাড়ী থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত কার্যক্রম সম্পন্ন শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।