ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকার দিকে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানকে সন্দেহ হলে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর এলাকায় সেটি থামানো হয়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কার্টনের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।
এ সময় ১৮ হাজার ৫৬০ প্যাকেট সিগারেট, ১ হাজার ৬৮০ প্যাকেট বেবি ডায়াপার, ৮৪০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬ লক্ষ ৭৬ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।