শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ সিএনজি আটক, গ্রেফতার ২

আশুগঞ্জ থানা পুলিশ ২০ কেজি গাঁজাসহ একটি সিএনজি অটোরিকশা আটক করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার লালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কাউছার মিয়া (২২), পিতা হেলাল মিয়া, মাতা ফাতেমা বেগম, সাং সহিদপুর, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা এবং হাবিব উল্লা (২০), পিতা আবদুল আলিম, মাতা মিলি বেগম, সাং শাইট শোলা উত্তর পাড়া, থানা জকিগঞ্জ, জেলা সিলেট।

উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত সিএনজি অটোরিকশা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।