শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অন্যান্য

সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জেলা পরিষদের মালিকানাধীন সরকারি জমিতে অবৈধ ভাবে নির্মিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পরিষদ। 

গতকাল শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ দুপুর ২’৩০ মিনিট হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে অবস্থিত স্কাইলার্ক স্কুল এন্ড কলেজে এ অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ। 

অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ বলেন সরকারি জমি দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা দণ্ডনীয় অপরাধ। সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে। 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় উক্ত জমিটি দীর্ঘ দিন ধরে জেলা পরিষদের মালিকানাধীন ছিল। পরবর্তীতে কোনো ধরনের অনুমতি ছাড়াই ঐ জমিতে স্কুল ভবনটি নির্মাণ করা হয়। 

স্থানীয় প্রশাসন সুত্রে জানানো হয়েছে। সরকারি জমি দখল মুক্ত রাখতে ভবিষ্যতে ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। 

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।