শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

গ্যাস সিলিন্ডারের ভেতরে ৫০ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২১ জানুয়ারি) সকালে কুমিল্লা–সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার উরশীউড়া গ্রামের মো. আশেক ভূঁইয়ার ছেলে মো. রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে মো. সুলাইমান (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভাদুঘর এলাকার বাদশাহ অটোগ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সিএনজিতে থাকা চারটি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৫ কেজি ধারণক্ষমতার তিনটি সিলিন্ডারে ১৫ কেজি করে মোট ৪৫ কেজি এবং ১২ কেজি ধারণক্ষমতার একটি সিলিন্ডারে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৫০ কেজি গাঁজা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আসামিদের আদালতে পাঠানো হয়।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।