গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, কয়েকদিন পর আমরা বিদায় হয়ে যাব। ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এদেশকে পিছিয়ে নিয়ে গেছে। একবার চেয়ারে বসতে পারলে চেয়ার ছাড়তে চায় না। আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষ্যে আরবি বিভাগের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমার জিনিসপত্র চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, এর আগে সব জিনিস পাঠিয়ে দেব। নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখ বোধ নেই। যতদিন আল্লাহ তায়ালা সুযোগ দিয়েছেন, কাজ করেছি। এখনো কাজ করে যাচ্ছি।
১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষ্যে দুইদিনব্যাপী কর্মসূচি দিয়েছে চবির আরবি বিভাগ। আজ (১৭ ডিসেম্বর) প্রথম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে থেকে বিভাগটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।







এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।