শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
শিক্ষা

মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুই দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে পৌঁছেছেন। সফরকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি, সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) বিকেলে নান্দাইল উপজেলার দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে সহায়ক হবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শিক্ষা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।