খাগড়াছড়ির রামগড়ে মাদক, জুয়া, সীমান্তে পুশইন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসি।
সভায় বক্তারা বলেন, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়। স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা জরুরি। মাদক পাচার, জুয়া, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
জোন কমান্ডার বলেন, সীমান্তে মাদক ও অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে আছে। তিনি যে কোনো অপরাধের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান।
সভায় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুল আলম, রামগড় থানার ওসি মো. নাজির আলম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রেস ক্লাব ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
M






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।