শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
নারী-শিশু

রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে প্রেমের বিয়ের পর কাবিননামা ও পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে মারিয়া জাহান মীম (১৬) নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে প্রেমের সম্পর্কের পর মীম স্বামী মাহিনের সঙ্গে ঘর ছাড়েন। পরে নোটারি পাবলিকের মাধ্যমে তিন লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। সম্প্রতি কাবিনের টাকা বৃদ্ধি ও পারিবারিক সমঝোতা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। এ নিয়ে একাধিকবার আলোচনা হলেও সমাধান না হওয়ায় উত্তেজনা বাড়তে থাকে।

এরই মধ্যে মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; তাকে পিটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকেই স্বামী মাহিন ও শ্বশুর মোহাম্মদ হানিফ পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।