শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
বাছাইকৃত

ময়মনসিংহগামী সিএনজি নিয়ে প্রতারণার অভিযোগ, শিক্ষার্থীকে হুমকি ও চরম দুর্ব্যবহারের দাবি

ময়মনসিংহ যাওয়ার পথে সিএনজি চালকের বিরুদ্ধে প্রতারণা, দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ তুলেছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ঘটনাটি ঘটে আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ সড়কে চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশায়।

অভিযোগকারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি আঠারবাড়ী থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠার আগে চালকের কাছে নিশ্চিত হতে চান যে গাড়িটি সরাসরি ময়মনসিংহ যাবে কি না। তিনি চালককে স্পষ্টভাবে বলেন, যদি গাড়িটি শুধু ঈশ্বরগঞ্জ পর্যন্ত যায়, তাহলে যেন আগে থেকেই জানানো হয়। এ সময় চালক তাকে আশ্বস্ত করেন যে গাড়িটি সরাসরি ময়মনসিংহ যাবে।

কিন্তু পরে দেখা যায়, গাড়ির অধিকাংশ যাত্রীই ঈশ্বরগঞ্জগামী। ঈশ্বরগঞ্জে পৌঁছানোর পর অন্যান্য যাত্রীদের নামিয়ে দিয়ে চালক তাকে অন্য একটি গাড়িতে চলে যেতে বলেন এবং জানান, তিনি পরে নতুন যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন।

এ ঘটনায় শিক্ষার্থী প্রতিবাদ করলে চালক ও সেখানে উপস্থিত আরেকজন চালক তার সঙ্গে চরম দুর্ব্যবহার করে। শিক্ষার্থীর দাবি, তারা অশালীন ভাষায় গালাগালি করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং ভিডিও ধারণের চেষ্টা করলে বাধা দেয়। 

তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে আসা হয়। এমনকি তার গায়ে হাত তোলার চেষ্টাও করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “একজন যাত্রী হিসেবে এমন প্রতারণা, অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও ভয়ভীতি কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমি এ ধরনের পরিস্থিতির সঙ্গে পরিচিত নই।”

তিনি বর্তমানে North South University-এর মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগে অধ্যয়নরত বলে জানান।

স্থানীয়দের মতে, এ ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; দেশের বিভিন্ন অঞ্চলে গণপরিবহন ও সিএনজি পরিবহনে যাত্রী হয়রানি, গন্তব্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া এবং প্রতিবাদ করলে দুর্ব্যবহারের অভিযোগ প্রায়ই শোনা যায়। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে পরিবহন খাতে কার্যকর নজরদারির অভাব, যাত্রীদের অভিযোগ গ্রহণ ও প্রতিকারের সীমিত ব্যবস্থা এবং কিছু অসাধু চালকের দায়মুক্তির সংস্কৃতি এমন পরিস্থিতিকে আরও উৎসাহিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোক্তা অধিকার ও যাত্রীসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যাত্রীদের সঙ্গে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন বা শারীরিক হেনস্তা শুধু অনৈতিকই নয়, এটি আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সিএনজি চালকদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগী শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পরিবহন খাতে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

বাছাইকৃত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।