শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দূর্ঘটনা

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ রাইশা মনির লাশ উদ্ধার হয়নি

 চিলমারীতে “ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে গতকাল ০৭/০৬/২০২৬ ইং তারিখে কাচকোল এলাকায় স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ  রাইশা মনির (৮) লাশ আজও উদ্ধার হয়নি। ফায়র সার্ভিসের ডুবুরি দল মরিয়া হয়ে নদের তলদেশের আশ-পাশের এলাকা তল্লাশি চালাতে দেখা গেছে।  গতকাল সোমবার (৭ই জুন) বিকেল আনুমানিক ৫টার উপজেলার, রাণীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাইশা মনি ঐ এলাকার রাশেদুল ইসলামের মেয়ে। জানাগেছে, আজকে বিকেল আনুমানিক ৫টার সময় বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে, রাইসা মনি নদের কিনার থেকে একটু দূরে চলে যায় এবং সে ওখানে ডুবে যায়। পরে তার সাথে গোসল করতে যাওয়া, রাকিবুল ইসলাম, মনির মিয়া, সাগর মিয়া ও ফারহানা খাতুন সবাই দেখে  এবং তাকে বাঁচার জন্য ফারহানা সেখানে চলে যায়। কিন্তু গিয়ে তাকে আর খুঁজে পায়নি বলে জানান।

 এ ব্যাপারে মনির মিয়া বলেন, যখন সে দূরে গিয়ে ডুবে যায়। তখন ফারহানা তাকে বাঁচার জন্য যায়, কিন্তু যাওয়ার পরে তাকে আর পাওয়া যায়নি। নিহত আয়েশা মনি “কাঁচকেল বাজার নবিজান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার” ২য় শ্রেণীর ছাত্রী বলে জানাগেছে। পরের চিলমারী ফায়ার সার্ভিসের টিম সেখানে উপস্থিত হয় এবং টিম লিডার গোলজার হোসেন বলেন, আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে ডুবুরি কোন দল নেই, শুধুমাত্র রংপুর বিভাগ একটি দল আছে। তারা এখন লালমনিরহাটে এরকম দুর্ঘটনা ঘটে যাওয়া লোক কে উদ্ধার করতে গিয়েছেন। আজ ০৮/০৬/২০২৬ ইং তারিখ  ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত  ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। রাইশা মনির মৃত্যু ও আজ অবধি তার লাশ খুজে না পাওয়ার কারণে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বেড়েই চলেছে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।