শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
রাজনীতি

এনসিপির পার্বতীপুর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে দলটির ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দিনাজপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সোহেল সাজ্জাদ, জোবাইদুল হক, রিয়াজ উদ্দিন, মিনহাজ জামান, একরামুল হক আবির ও মো. জাহিদ হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুন পার্বতীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে জেলা সাংগঠনিক নির্দেশনার আলোকে পর্যালোচনায় দেখা গেছে, স্মারক নং এনসিপি/দিন/কমিটি/২০২৬/০৩ অনুযায়ী প্রকাশিত ওই কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ও অনুমোদন ছাড়া গঠিত হয়েছে। এ কারণে কমিটির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে মঙ্গলবার (২ জুন) ৫১ সদস্যবিশিষ্ট পার্বতীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

উল্লেখ্য, ঘোষিত কমিটিতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং লোকমান হোসেন (খোকন)কে সদস্যসচিব করা হয়েছিল।

M

রাজনীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।