শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের প্রতিবাদ করায় ৪ জনকে কুপিয়ে জখম

কুড়িগ্রাম জেলার উলিপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।এ ঘটনায় জড়িত থাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাদী মোসাব্বির সহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের স্লূইচগেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা ও মামলা সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার এলাকার স্লূইচগেটের পার্শ্বে বাঁশ ঝাড়ে ঈদের পর দিন শুক্রবার রাতে কয়েক জন তরুণ যুবক মিলে গাঁজা সেবন করছিলেন।এ সময় মাদকের গন্ধ পেয়ে ওই এলাকার মিজানুর ও আলমগীর হোসেন নামের ২যুবক মিলে গাঁজা সেবন কারীদের বাঁধা নিষেধ করিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে গাঁজা সেবন কারীরা ক্ষিপ্ত হয়ে তাদের অনুসারীদের ঘটনা স্থলে ডেকে এনে সংঘবদ্ধ হয়ে মাদকসেবীরা দুই তরুণ কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ইয়াছিন আরাফাত ( ২০), নাজমুল ইসলাম (১৮), স্বাধীন ইসলাম (১৬) ও মুকুল মিয়া (৪২) নামের ৪ জনকে কুপিয়ে জখম করেন। এতে ইয়াছিন আরাফাতের ভূড়ি বেরিয়ে আসে এবং নাজমুল ইসলামের মাথায় গুরুতর জখম হয়। অন্যরা এগিয়ে আসলে তাদের কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আহতদের আত্ন চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। দ্রুত উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইয়াছিন আরাফাত ও স্বাধীন নামের দুই তরুণকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ দিকে ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা ধাওয়া দিলে মোকছেদ আলী(২৮) নামের এক যুবককে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় গুরুতর আহত ইয়াছিন আরাফাতের চাচা লিটন সরকার (৩৬) বাদী হয়ে গত শনিবার ৩০ শে মে ৪ জনের নাম ‌করে ও অজ্ঞাত নামা ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেন।গ্ৰেফতারকৃতরা হলেন,দলদলিয়া ইউনিয়নের অর্জুন এলাকার আবুল কাশেমের ছেলে মোসাব্বির মুছা (৩৫) , মোখছেদ আলী (২৮),শাহাদত(৪০)ও রানা ইসলাম (৩৫) । এদের মধ্যে মোসাব্বির মুছা উলিপুর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাএদের উপর হামলার অভিযোগ তুলে বাদী হয়ে ২২৪ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা দায়ের করেন।সে সময় তার বিরুদ্ধে মামলা বানিজ্য করাসহ অনেক অভিযোগ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম জানান, গুরুতর আহত ইয়াছিন আরাফাত ও স্বাধীন ইসলাম নামের দুই তরুণকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। অন্যান্যরা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন,মাদক সেবনে বাঁধা দেয়ায় তরুণকে কোপানোর ঘটনায় ৪ জনকে গ্ৰেফতার‌করা হয়েছে। গ্ৰেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরার চেষ্টা করেছি। এলাকা বাসিরদাবি, মাদকসেবীরা যেন, কোনভাবেই যেন মাদক সেবন কারী ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।