চিলমারী-হরিপুর সংযোগ সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শহরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মালেকা বেগম। তিনি সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের ডাংগারচর এলাকার পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে মালেকা বেগম শহরের মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয়দের সতর্ক চলাচল এবং চালকদের গতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন ওসি।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।