রামগড় চৌধরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বদলিজনিত বিদায় অনুষ্ঠানে স্মৃতির ভারে ভারাক্রান্ত হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আবেগঘন পরিবেশে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।
শনিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষকসহ বিদায়ী শিক্ষকদের ফুল, উপহার ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়। শিক্ষার্থীদের চোখে ছিল জল, আর শিক্ষকদের কণ্ঠে ছিল স্মৃতি-বেদনার মিশ্র সুর।
বিদায়ী বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষক যেমন আলোর পথ দেখান, তেমনি আপনারা আমাদের জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবেন সবসময়। আপনাদের স্নেহ, শাসন আর দিকনির্দেশনা আমাদের পথচলার পাথেয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অতিথিরা নতুন কর্মস্থলে বিদায়ী শিক্ষকদের সাফল্য কামনা করে বলেন, “নতুন কর্মস্থলে আপনাদের পথচলা হোক আরও সুন্দর ও সফল।”
অনুষ্ঠান শেষে ‘শুভ বদলি প্রিয় স্যারগণ’ স্লোগানে বিদায়ী শিক্ষকদের সম্মান জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।