শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

ধুনটে তালিকাভুক্ত মাদক কারবারি বেল্লাল গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি বেল্লাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন ওই গ্রামের বাহের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেল্লাল হোসেনকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, বেল্লাল হোসেন পিসি ভিআর তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও মাদক ব্যবসার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।