বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১০ মে) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন— কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ্বর গ্রামের মাহফুজের ছেলে রোমান বাবু (২০) এবং এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের জয়েন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় দুই মাদকসেবীকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন কিংবা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।