শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

ধুনটে ইয়াবাসহ মাদক কারবারি বাবু গ্রেপ্তার

বগুড়ার ধুনট পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (৮ মে ২০২৬) রাত্রি আনুমানিক ১০টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়ন-এর দক্ষিণ বেড়েরবাড়ী হাই স্কুলের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

‎ধুনট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই (নিঃ) মোঃ হারুনর রশিদ সরদারের নেতৃত্বে এএসআই শাহজাহান আলী ও সেলিমসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ইউসুফ আলী বাবু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

‎পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচড় থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১.৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

‎ আটক ইউসুফ আলী বাবু উপজেলার দক্ষিণ বেড়েরবাড়ী লয়েপাড়া এলাকার মোঃ বদিউজ্জামানের ছেলে।

‎ পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য ২ পিস ইয়াবা সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎ ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।