শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ.হ.ম. মুস্তাকুর রহমান। সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল

লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচন: মোশতাকুর রহমান সভাপতি ও সাঈদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আ হ ম মোশতাকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে সাঈদুল ইসলাম পাবেল নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ হ ম মোশতাকুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসাইন আহমেদ হেলাল পেয়েছেন ৩৪ ভোট এবং মো. কামাল হোসেন পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সাঈদুল ইসলাম পাবেল ৩৬ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্বাছ হোসেন পেয়েছেন ৩৩ ভোট এবং সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ২০ ভোট।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে মো. জহির উদ্দিন ও এম তৌহিদুল রহমান রেজা সমভোট (২৯ ভোট) পেয়ে ড্র করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মীর ফরহাদ হোসেন সুমন ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সোহেল রানা ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় ও সদস্য পদে জয়ী যারা:

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান টিপু (৫৪ ভোট)।

ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক: মো. আরিফ হোসেন (৬১ ভোট)।

দপ্তর সম্পাদক: রবিউল ইসলাম খান (৬০ ভোট)।

প্রচার সম্পাদক: নাজিম উদ্দিন রানা (৬৮ ভোট)।এ

ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব হোসেন রাজু (৫৬ ভোট) এবং মো. আফজাল হোসেন (৪৭ ভোট)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের সাধারণ সদস্যরা। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা ও প্রেসক্লাবের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।