শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

ধুনটে ইয়াবাসহ সরকারি স্কুলের নৈশপ্রহরী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইট গার্ডকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ ওরফে বিরেণ শেখ (৪৭)। তিনি উপজেলার কুড়িগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (নাইট গার্ড) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপালনগর ইউনিয়নের আন্ডিলা পাঠানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুল লতিফকে আটক করা হয়। পরে তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৩ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নায়েব উল্লাহ ও শাজাহান আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মচারীর এমন কর্মকাণ্ডে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছে এবং শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখার দাবি জানিয়েছে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।