শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

ধুনটে মাদক সেবনের অপরাধে নারীসহ দুজনের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে এক নারীসহ দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার নলডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

সাজা প্রাপ্তরা হলেন—ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের সোরাব মন্ডলের স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন (৪১) এবং একই গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে মোঃ ফুল মিয়া (৩২)।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল নলডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে মাদক সেবনরত অবস্থায় রোকেয়া ও ফুল মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুজ্জামান। তিনি আটক দুইজনকে মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত শেষে দণ্ডপ্রাপ্তদের সাজা কার্যকর করার জন্য পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এই পুরো অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।