শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

ধুনটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ধুনট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

পুলিশ জানায়, রবিবার (০১ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে শেহলিয়াবাড়ী গ্রামের একটি শাল বাগানে অভিযান পরিচালনা করা হয়। ধুনট থানা-এর উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওসমান গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে একটি নীল রঙের প্যাকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ২.৫ গ্রাম) এবং নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে সোমবার সকালে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।