শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে: নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ-নিভিয়া ক্রিম উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির সফল অভিযান: ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও নিভিয়া সফট ক্রিম জব্দ

লালমনিরহাট, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক বিশেষ টহলদলের অভিযানে ভারতীয় উৎসের নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং নিভিয়া সফট ক্রিম জব্দ করা হয়েছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের পরিকল্পনা করছে। এই তথ্যানুসারে, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর ২:০০ টায় রামখানা বিওপির আওতাধীন ক্লিনিক মোড় (থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম) এবং রাত ৭:৪৫ টায় ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী (থানা: হাতিবান্ধা, জেলা: লালমনিরহাট) এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে টহলদল তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় নিভিয়া সফট ক্রিম ৯৫০ পিস এবং নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ৫০ বোতল জব্দ করা সম্ভব হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, জব্দকৃত নিভিয়া সফট ক্রিমের সরকারি সিজার মূল্য ১ লাখ ৪ হাজার ৫০০ টাকা এবং ফেয়ারডিল সিরাপের মূল্য ২০ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

চোরাচালান ও মাদক চক্রের সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ রোধ করা যায়।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।