শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

নেত্রকোনা-দুর্গাপুর সিমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অস্ত্র ও মাদক উদ্ধার

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন..
 

দেশীয় ও ভারতীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৫১/৪ এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে বিজিবি’র সদস্যরা।

এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দুইটি ভারতীয় তৈরি ছুরি, দুইটি চাপাতি, একটি বল্লম, দুইটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি ক্রিজ, ও এক বোতল মদ।
 
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত দেশীয় ও ভারতীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্য বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে চোরাচালান রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।