শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

কসবায় বিজিবির অভিযানে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী রাউৎখলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা।

রোববার (২৬ জানুয়ারি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ রাখতে এবং মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।