আজ বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) জনাব মো: কুদরত- ই-খুদা, পিপিএম-সেবা, পুলিশ সুপার বরগুনার সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর/২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মুকিত হাসান খাঁন অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা; জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল); জনাব মোঃ সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব মোঃ তারিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) সহ জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র হতে আগত ইনচার্জগণ।
অপরাধ সভায় ডিসেম্বর/২৫ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্টসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদেরকে অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার জনাব মো: কুদরত- ই-খুদা, পিপিএম-সেবা।








এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।