শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
তর্ক-বিতর্ক

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাম্প্রতিক মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান নেই,এই মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে লন্ডনের সাংবাদিক জনাব রেজা আহমদ ফয়ছল চৌধুরী তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাস নিয়ে আজকের লেখাটি

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাম্প্রতিক মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান নেই

এই মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে লন্ডনের সাংবাদিক জনাব রেজা আহমদ ফয়ছল চৌধুরী তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাস নিয়ে আজকের লেখাটি

———————————————————

প্রথমে আমি লন্ডনের বিশিষ্ট সাংবাদিক জনাব রেজা আহমদ ফয়ছল চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সব চেয়ে গৌরবময় অর্জন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে তথাকথিত সম্পাদক জনাব মাহমুদুর রহমানের করা অপতথ‍্য ও মিথ্যাচারের জোড়ালো প্রতিবাদ করায় । জনাব রেজা চৌধুরী তার পোস্টে শিরোনামটি দিয়েছেন এই কথাটি লিখে “ মাহমুদুর রহমানের মত একজন সম্পাদক কিভাবে জাতির সামনে নটরিয়াসলী ইন-একুরেট ইনফরমেশন পাস করেন “ । এটি ছিলো তার লেখার বিষয় এবং সেটি বঙ্গবন্ধুকে নিয়ে মাহমুদুর রহমানের সাম্প্রতিক এই জগন্য মিথ্যাচার নিয়ে লেখা ।

জনাব চৌধুরী উনার লেখার শুরুতে মাহমুদুর রহমানকে নিয়ে অনেক গুলি পজিটিভ কথা লিখেছেন । একজন সাংবাদিক হিসেবে আরেকজন সাংবাদিক কিংবা সম্পাদকের সাথে ভালো সম্পর্ক থাকতেই পারে এটি নিয়ে আমার কোন বক্তব্য নেই কিংবা আমি এর বিরোধিতা ও করছি না

। কিন্তু জনাব চৌধুরীর মত আমার ও বঙ্গবন্ধুকে নিয়ে মাহমুদুর রহমানের সেই অপতথ‍্য কিংবা ইন-একুরেট যেটাই বলি না কেন সেই মিথ্যাচার নিয়ে আজকের এই লিখাটি ।

আমি শুধু জনাব চৌধুরীকে এই বিষয়গুলি নিয়ে জিজ্ঞেস করতে চাই উনি কি জানেন যে,

আওয়ামীলীগ বিরোধীতা , মুক্তিযুদ্ধের বিরোধিতা, সর্বোপরি ভারত বিরোধীতা মাহমুদুর রহমান , পিনাকী , কিংবা ইলিয়াস এদের পেশা , এদের নেশা , পাকিস্তানের দালালি করা এ গুলো তাদের রাজনীতি।আপনি যার অনেক প্রশংসা করেছেন লেখার প্রথম দিকে আমি তো সেই সম্পাদক কে একজন মূর্খ ,অন্তসারশুন‍্য জ্ঞানী মানুষ মনে করি । কারন এই মূর্খ সম্পাদক বলেছেন , বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে কোন অবদান নেই । আমি আপনার মাধ্যমে জানতে চাই উনি কি আদতে মুক্তিযুদ্ধ কি জিনিস সেটা জানে ? উনি কি দেখাতে পারবে বিশ্বের কোন দেশ তার স্বাধিকার কিংবা স্বাধীনতা আন্দোলন ৯ মাসে শেষ করে স্বাধীনতা অর্জন করেছে ? উনি কি জানে স্বাধীনতা আন্দোলন আর স্বাধীনতার জন‍্য যুদ্ধ করা এক জিনিস নয় । দুটি একে অপরের পরিপূরক হলে ও দুই যুদ্ধের মধ‍্যে দীর্ঘ সময়েয়ের ফারাক থাকে ?

উনি কি জানে দক্ষিন আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন মেন্ডেলা কত বছর বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, চীনের জনক মাও সে তুং কত বছর সমাজতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন , লেলিন কত বছর সোবিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের জন‍্য সংগ্রাম করেছেন ,সর্বোপরি ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতার জন‍্য কত বছর সংগ্রাম করেছেন? তারা সবাই যুগ যুগ ধরেই তাদের জাতিকে স্বাধীনতা কিংবা মুক্তি এনে দেওয়ার জন‍্য সংগ্রাম করেছেন ।এর জন্য তাদেরকে দীর্ঘ দিন জেল জুলুম , নিপিরন নির্যাতন সহ‍্য করতে হয়েছে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একইভাবে দুই যুগ বাঙালি জাতিকে সেই নেতৃত্ব দিয়েছেন , জেল জুলুম মামলার স্বিকার হয়েছেন ।উনি কি জানে যে বঙ্গবন্ধু ২৪ বছরের সংগ্রামী জিবনে তিনি তো ১৮ বছরই জেলের অন্ধকার প্রকোস্টে দিনাতিপাত করেছেন । এই ২৪ বছরের সংগ্রামী জীবন দিয়ে মুক্তি যুদ্ধের পটভূমি তিনি তৈরী করে দিছেন । ৫২ ভাষা আন্দোলন কিংবা ৬৬ সালের ৬ দফা তে বঙ্গবন্ধু পূর্ব বাংলার স্বাধীনতার কথা উল্লেখ করেছিলেন বলেই ৬ দফাকে পূর্ব বাংলার স্বাধীনতা আন্দোলনের সনদ বলা হয়ে থাকে ।তিনি জানতেন পাকিস্তান তাকে শেষ মুহূর্তে গ্রেফতার করে নিয়ে যাবে তাই ৭ ই মার্চের ভাষণে অলিখিত ভাবে পূর্ব বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তারই নেতৃত্বে ৭ কোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে ।

বিষয়টা কি হাস্যকর নয় যে একজন মেজর সেনানিবাস থেকে যুদ্ধে যাওয়ার ঘোষনা দিয়ে দিলেন আর ৭ কোটি বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করে নিলো । অস্হায়ী সরকার বঙ্গবন্ধুকে নেতা মেনেই যুদ্ধপরিচালনা করেছিলো সেটা কি ঐ মূর্খ সম্পাদক জানে ? ভারতীয় সৈন্যরা তারই নেতৃত্বে যুদ্ধে শরিক হয়েছিল সে গুলি কি সে জানে ? এই প্রশ্নটি কি তাকে করবেন যে বঙ্গবন্ধু কোন অবদান নেই তাহলে উনি দেশে পা দেওয়া মাত্র ভারতীয় সৈন‍্য কিভাবে দেশ ত্যাগ করলো ?

শেষ প্রশ্নটি করতে চাই এই বলে ,যদি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা না দেন এবং মেজর জিয়া ২৭ তারিখ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষনা না করেন তাহলেতো বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৭ তারিখ হওয়ার কথা ছিলো । ২৬ শে মার্চ কেন হলো ? যদি বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়া ঘোষণা না করতেন তাহলে তো মেজর জিয়ার ২৬ তারিখ নিয়ে প্রতিবাদ করার কথা ছিলো কেন তিনি প্রতিবাদ করেন নি ?

মিথ‍্যাচার , অপতথ‍্য কিংবা ইন-একুরেট কিছু লিখে সাময়িক ফায়দা হয়তো পাওয়া যায় , দালালি করা যায় , নতুন প্রজন্মকে সাময়িক সময়ের জন‍্য ভুল পথে দাবিত করা যায় কিন্তু সত‍্য সব সময় সত‍্য । সত‍্য কে মিথ‍্যা দিয়ে স্হায়ী ভাবে আড়াল করে রাখা যায় না । সত‍্য এক সময় ঠিকই মাঠি খুঁড়ে বের হয়ে আসে জনসমক্ষে।সত‍্য বেঁচে থাকে যুগ যুগ ধরে স্বমহিমায় ।

তর্ক-বিতর্ক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।