শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (১০শে জানুয়ারি) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব সিগারেট উদ্ধার ও তা জব্দ করা হয়।

শ্রীমঙ্গল বিজিবি’র ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি’র অধিনায়ক আরও বলেন, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত চলমান থাকবে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।