শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

ববিতে নবীন নারী শিক্ষার্থীকে ইভটিজিং ও হয়রানি অভিযোগ, তদন্তে কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবীন এক নারী শিক্ষার্থীকে ইভটিজিং, শারীরিক হেনস্তা, র‍্যাগিং এবং মানসিক হয়রানির অভিযোগ উঠেছে ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হোসাইনের বিরুদ্ধে। এই ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে গত সোমবার (১৭ আগস্ট) প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ঐ নবীন শিক্ষার্থী।

লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেছেন , গত ৯ আগস্ট আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাসের গ্যারেজ সংলগ্ন রাস্তায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী তার এক সহপাঠীর সাথে হাঁটছিলেন। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুসা হোসাইন তাদের ডেকে নেন এবং দুজনকে আলাদা করে দেন। 

পরবর্তীতে মুসা ভুক্তভোগী নারী শিক্ষার্থীর কাছে ব্যক্তিগত তথ্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর দাবি করেন। তথ্য দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হন এবং নিজেকে সিয়িনরপরিচয় দিয়ে ‘ আগামী চার বছর দেখে নেওয়ার ‘ হুমকি দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরবর্তীতে ১৫ আগস্ট বিকা ল পাঁচটার দিকে উক্ত শিক্ষার্থী তাঁর দুজন ছেলে সহপাঠীর (এস.আই জিনারুল ও ফাহিম মুনতাসীর তাসরিফ) সাথে বই কিনে ক্যাম্পাসে ফিরে হাঁটাহাঁটি করছিলেন। আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুসা হোসাইন আবারও তাদের গতিরোধ করেন এবং সহপাঠীদের কাছ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে আলাদা করার চেষ্টা করেন। খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে সেখান থেকে চলে যেতে চাইলে অভিযুক্ত মুসা ভুক্তভোগী শিক্ষার্থীর হাত ধরে টেনে নেন, হাতের বই ছিনিয়ে নিয়ে শারীরিক হেনস্তা করেন এবং জোরপূর্বক ‘১১ চত্বর ‘-এ নিয়ে যান।

অভিযোগপত্র থেকে আরও জানা যায়, সেখানে অভিযুক্ত শিক্ষার্থী ভুক্তভোগী শিক্ষার্থীকে বিভিন্ন প্রশ্ন করে মানসিক হেনস্তা করেন। ছেলে ব্যাচমেটদের সাথে চলাফেরা না করতে এবং তার সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম দিতে বাধ্য করার চেষ্টা করেন। 

এরপর তাকে ‘ হতাশা চত্বর ‘-এ নিয়ে যাওয়া হয়। সেখানে ভুক্তভোগীর দুই সহপাঠী তাকে বাসায় চলে যেতে বললে অভিযুক্ত মুসা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের দ্রুত স্থান ত্যাগ করার ও দৌড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেন। একই সাথে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও পারিবারিক শিক্ষা নিয়ে কটু কথা বলেন।

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী কোনোমতে হাত থেকে বই ছিনিয়ে নিয়ে চার নম্বর গেটের বাইরে এলে অভিযুক্ত মুসা সেখানে গিয়ে পুনরায় তাদের হুমকি দেন এবং তার দুই পুরুষ সহপাঠীকে জোরপূর্বক অন্যদিকে নিয়ে যান।

ধারাবাহিক এসব ইভটিজিং, হুমকি ও শারীরিক-মানসিক হয়রানির ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে মারাত্মক মানসিক আঘাত ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে জানিয়েছেন। 

অভিযোগপত্রটি বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রক্টর দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং এতে প্রক্টর ও সংশ্লিষ্ট শিক্ষকদের স্বাক্ষর রয়েছে।ভুক্তভোগী শিক্ষার্থী উক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত ও যথাযথ আইনানুগ বিচার এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গত সোমবার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করছেন। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার (১৫ই আগষ্ট) রাত নয়টায় অর্থনীতি বিভাগ এবং ইংরেজি বিভাগের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুই বিভাগের মোট দশজন শিক্ষার্থী আহত হন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।