শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
শিক্ষা

হামাগুড়ি দিয়ে হাতের উপর ভর করে চলা মনা বেগমের এইচএসসিতে জয়

হাতের ওপর ভর করে দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে এইচএসসি পরীক্ষায় জয়! মৌলভীবাজারের অদম্য মনা বেগম।

জন্ম থেকেই বাঁ হাত ও বাঁ পায়ে শক্তি নেই, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়েছেন জন্মলগ্নেই। তবুও বুকভরা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে হাতের ওপর ভর দিয়ে প্রতিদিন প্রায় দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে কলেজে পড়ার মনোবল নিয়ে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার অদম্য তরুণী মনা বেগম।

চলার পথে বহু মানুষের তাচ্ছিল্য, হাসি-ঠাট্টা ও অবজ্ঞাপূর্ণ কটূক্তি শুনতে হয়েছে তাকে—”হাত নেই, পা নেই, পড়ে কী করবি?” কিন্তু কোনো বাঁধাই থামিয়ে দিতে পারেনি ২০ বছর বয়সী এই লড়াকু মেয়েকে।

জুড়ী উপজেলার এলাপুর বাগানের এক দিনমজুর পরিবারে জন্ম নেওয়া মনা বাড়ি থেকে কাঁচা রাস্তা হামাগুড়ি দিয়ে পেরিয়ে বাসে উঠে শাহ নিমাত্রা সাগরনাল-ফুলতলা কলেজে যাওয়া আসা করতেন এবং একইভাবে ফিরে এসে ঘরের কাজেও মাকে সহায়তা করতেন। কষ্ট আর চরম শারীরিক যন্ত্রণা সহ্য করে তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

এখন মনার স্বপ্ন—ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করা এবং একটি সরকারি চাকরি নিয়ে দরিদ্র বাবা-মায়ের মুখে হাঁসি ফোটানো। তবে জরাজীর্ণ ঘরে দিনমজুর বাবার আয়ে সংসার চালানোই যেখানে দায়, সেখানে ডিগ্রিতে ভর্তি, নিয়মিত বইপত্র ও যাতায়াতের খরচ চালানো এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 মনার পড়ালেখা নির্বিঘ্ন করতে একটি ব্যাটারিচালিত রিকশা বা বাহন এবং শিক্ষা খরচের সহযোগিতায় সরকার ও দেশের মানবিক বিত্তবানদের এগিয়ে আসার আকুল আহ্বান জানিয়েছে পরিবারসহ এলাকাবাসী।

শিক্ষা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।