শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
শিক্ষা

বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে তরুণদের ডিজিটাল স্কিলে পারদর্শী হওয়ার আহ্বান বেরোবি উপাচার্যের

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রাক্কলন অনুযায়ী বিশ্ববাজার ও শিল্পখাতের চাহিদার সঙ্গে তাল মেলাতে তরুণদের ডিজিটাল স্কিলে পারদর্শী হওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ‘ডিজিটাল স্কিলস টু সাকসিড (ডিএসটুএস)’ প্রকল্পের অধীনে ‘মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

উপাচার্য বলেন, কেবল একাডেমিক ডিগ্রি কিংবা ফলাফলের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের বাস্তবমুখী স্কিলস অর্জন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বেরোবির শিক্ষার্থীদের গ্লোবাল মার্কেটের উপযোগী করে গড়ে তুলতে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে এই আন্তর্জাতিক মানের মাইক্রো-ক্রেডেনশিয়াল প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য রয়েছে প্রশাসনের। এতে তাদের আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ লাভ ত্বরান্বিত হবে বলে মনে করেন উপাচার্য।

ডিজিটাল স্কিলস টু সাকসিড (ডিএসটুএস) এশিয়া প্রজেক্টের বেরোবি চ্যাপ্টার-এর ফোকাল এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজালাল, জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেড (GIZ)-এর এডুকেশন অ্যান্ড ইয়ুথ অ্যাডভাইজার রুমানা আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসমিন সুলতানা এবং ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা মাহজাবীন প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, এই মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ-কারিগরি (নন-টেক) বিভাগের শিক্ষার্থীরাও এআই, ডেটা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির ওপর মানসম্মত প্রশিক্ষণ লাভ করবেন।

শিক্ষা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।