শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

বগুড়ার ধুনটে বাবা-শিশু হত্যাসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বাবা ও শিশুকে হত্যার অভিযোগসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাকিম ওরফে লিটনকে (৩৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা লিটনকে বুধবার রাতে টাঙ্গাইল সদর থানার সারাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হাকিম ওরফে লিটন ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নিমগাছী পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন সাকিদারের ছেলে।

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, লিটনের বিরুদ্ধে ধুনট থানায় হত্যা, লাশ গুমসহ বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বাবা ও শিশুকে হত্যার মতো গুরুতর অভিযোগও রয়েছে। মামলাগুলোর পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ধুনট থানার নথি অনুযায়ী, এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার কারণে পুলিশ তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

পুলিশ সূত্র জানায়, লিটনের অবস্থান সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানার সারাটিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধুনট থানায় নিয়ে আসা হয়।

ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাকিম ওরফে লিটনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধুনট থানায় চারটি মামলা রয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।