শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

আমরা একটি সহাবস্থানের ক্যাম্পাস চাই’: কুবি ছাত্রদলের আহ্বায়ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসকে সকল মতে অনুসারীদের নিয়ে একটি সুন্দর ও সহাবস্থানের ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসগুলোতে একদলীয় রাজনীতি চালু করা হয়েছিল। ৫ আগস্ট-পরবর্তী সময়ে যে প্রশাসন এসেছে, তারাও একই পথে হেঁটেছে। তারাও ক্যাম্পাসে একদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি গোষ্ঠী নারী শিক্ষার্থীদের স্লাট শেমিং ও বুলিং করে দমিয়ে রাখার চেষ্টা করেছে। জুলাই আন্দোলনে যেসব বোন আমাদের ঢাল হিসেবে সামনে এসেছিলেন, তাদেরও বিভিন্নভাবে বুলিং করে দমিয়ে রাখা হয়েছিল।”

ছাত্রদলের এই নেতা বলেন, “আমরাও চাইলে তা করতে পারি এবং আমাদের সেই সামর্থ্য আছে। কিন্তু আমরা তা করব না। আমরা একটি সুন্দর ও সহাবস্থানের ক্যাম্পাস চাই, যেখানে সব মতের অনুসারীরা থাকবে এবং নারী শিক্ষার্থীরা অবাধে তাদের মত প্রকাশ করতে পারবে। তবে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।”

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।