চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে নির্মিত হতে যাচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।
সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৩টায় চবি উপাচার্যের সম্মেলন কক্ষে গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।
তিনি বলেন, ‘বর্তমানে চবির সকল কার্যক্রমের মিলনস্থল শহিদ মিনার। তবে আমরা চাই দ্বিতীয় আরেকটি কেন্দ্রস্থল তৈরি হোক, যেখানে সকলের মিলনমেলা হবে। স্মৃতিস্তম্ভটি যেন-তেন একটা জায়গা করে দিলাম, পরে আবার ভাঙতে হলো, এটা আমরা চাই না। এই স্মৃতিস্তম্ভটি হবে চবিসহ দেশের সাংস্কৃতিক বিপ্লবের সূতিকাগার। আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করছি, স্মৃতিস্তম্ভটি কোথায় করা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ও জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ জহুর, চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহিদ সরওয়ার্দী, চবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিনসহ অন্যান্যরা।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।