শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবিতে ‘এআই নেভিগেটর’ কর্মশালার সনদপত্র ও সম্মাননা প্রদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এআই নেভিগেটর (অটাম ইনটেক ২০২৬)’ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্র্যাকটিক্যাল লার্নিং ও প্রজেক্ট-ভিত্তিক কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং আন্তর্জাতিক সেবা সংস্থা ‘সেন্ড আ লিটল হোপ (যুক্তরাজ্য)’-এর যৌথ উদ্যোগে সম্পন্ন হয়। 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

​এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ উবায়দুল করিম।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বর্তমান দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কোনোভাবেই বন্ধ করা যায় না। বরং আরো ভালো করে কিভাবে ব্যবহার করা যায় সেটি বিবেচনা করা উচিত। যেমন সমুদ্র গবেষণা, মেডিক্যাল, ট্রাফিক, জলবায়ু থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে এআই ভালো সহযোগী হিসেবে কাজ করছে। 

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সেন্ড এআই-এর নির্বাহী কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সালেহ জহুর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন।

উল্লেখ্য, ​দিনব্যাপী এই আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক বিষয়াবলি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই টুলসের সঠিক ও নৈতিক ব্যবহার এবং প্রজেক্ট ডেভেলপমেন্টের ওপর নিবিড় প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। সনদ বিতরণী পর্বের পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও আন্তর্জাতিক বাজারের উপযোগী দক্ষতা অর্জনের ওপর আলোকপাত করে একটি বিশেষ ‘ক্যারিয়ার সেশন’ অনুষ্ঠিত হয়। সমাপনী সেশনের মাধ্যমে সফলভাবে শেষ হয় দক্ষতা উন্নয়নমূলক এ আয়োজন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।