শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

ববিতে স্থায়ী অডিটোরিয়াম নির্মাণের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়েছে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখা। 

 গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা শিল্পকলা একাডেমির ভাড়া করা অডিটরিয়ামে  বিশ্ববিদ্যালয়  “তারুণ্যে ও সম্ভাবনার বাংলাদেশ” শীর্ষক সেমিনার আয়োজনের বিষয়টিকে দুঃখজনক এবং মর্যাদাহানিকর দাবি করে এক বিবৃতিতে ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি ও সেক্রেটারি এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় অতিক্রান্ত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো একটি পূর্ণাঙ্গ ও আধুনিক অডিটোরিয়াম নির্মিত হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক ও একাডেমিক অনুষ্ঠান ক্যাম্পাসের বাইরে ভাড়া করা অডিটোরিয়ামে আয়োজন করতে হচ্ছে, যা একটি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক এবং মর্যাদাহানিকর।

নেতৃবৃন্দ আরো বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও সাংস্কৃতিক বিকাশে আধুনিক অডিটোরিয়াম অপরিহার্য অবকাঠামো। নিজস্ব ক্যাম্পাসে প্রয়োজনীয় এ সুবিধা না থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করে দ্রুত একটি আধুনিক স্থায়ী অডিটোরিয়াম নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।