শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

কুবি শাখা ছাত্রশক্তির সংগঠক নাঈম ভুঁইয়া, ‘ছাত্রলীগ সরকার কর্তৃক সংগঠন। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকতে আমাদের ছাত্রলীগ নিয়ে কথা বলতে হয়, এটা আমাদের জন্য লজ্জার। যাদের হাতে কুবি শিক্ষার্থীদের রক্ত লেগে আছে, তারা ক্যাম্পাসে যতদিন জুলাই গণঅভ্যুত্থানপন্থী দল আছে ততদিন রাজনীতি করতে পারবে না। ছাত্রলীগের মতো একটি সন্ত্রাসী, জঙ্গি সংগঠন কিভাবে ক্যাম্পাসে কাজ করে, আমরা দেখে নেব। বর্তমান সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এদের প্রতিহত করার জন্য। ‘

 কুবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক মারুফ শেখ বলেন, ‘ছাত্ররাজনীতি করা প্রত্যেকের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। দমন-পীড়ন বা নিষিদ্ধ করে কোনো সংগঠনকে স্থায়ীভাবে রাজনীতি থেকে দূরে রাখা যায় না। তবে গত ১৭ বছরে ছাত্রলীগ ক্যাম্পাসে দখলদারিত্ব, বিরোধী মত দমন, শিক্ষার্থী নির্যাতন এবং জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগকে রাজনীতিতে ফিরতে হলে আগে তাদের অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু নিষিদ্ধকরণ নয়, আইনের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করাই সমাধান। আজ ঘোষিত এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, বিচারের দাবিতে সোচ্চার থেকে ক্যাম্পাসে অধিকারভিত্তিক ও গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ গড়ে তুলুন।’

কুবি ছাত্রশিবিরের সভাপতি মোজ্জাম্মেল হোসেন আবির, ‘জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের কার্যক্রম দ্বারা প্রমাণিত সন্ত্রাসী। সন্ত্রাসীদের শিক্ষার্থীরা কখনো গ্রহন করবে না।শিক্ষার্থীদের রক্ত যাদের হাত রঞ্জিত তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের প্রতিহত করা হবে, রাজনীতি তো অনেক দূর।’

কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘ছাত্রলীগ একটি সন্ত্রাসী ছাত্রসংগঠন। এটা সরকার দ্বারা নিষিদ্ধ এবং এ সংগঠন শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ। যাদের হাতে শিক্ষার্থীদের রক্ত লেগে আছে এধরণের সংগঠনের যে কমিটি ঘোষণা করেছে তা কুবি শিক্ষার্থীরা প্রত্যাখান করে। তাদেরকে কুবির মাঠিতে পা রাখতে দেওয়া হবে না। আগে তাদের বিচার হবে তারপর শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে তারা রাজনীতি করবে কিনা।’

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আমিনুর বিশ্বাসকে সভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী পার্থ সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।